×

জাতীয়

নারী দিবস উপলক্ষে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম

নারী দিবস উপলক্ষে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন

ছবি: ভোরের কাগজ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। 

গত ৫ ও ৬ মার্চ বিএএসএমের নিজস্ব কার্যালয়ে নারী বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য এই প্রশিক্ষণটির আয়োজন করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণটির উদ্বোধন করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। 

দুইদিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন ধারণা দেয়া হয়। যেমন- কিভাবে বিও একাউন্ট খুলতে ও পরিচালনা করতে হয়, কিভাবে কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করতে হয় ইত্যাদি। 

পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে মিডিয়ার ভুমিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের (বিএসইসি) ভূমিকা সম্পর্কিত ধারণা দেয়া হয়।

আরো পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে বাণিজ্যের আধুনিকায়ন অপরিহার্য

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের কমিশনার জনাব ড. শেখ শামসুদ্দিন আহমেদ পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের ইতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

সর্বশেষ, সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচিটি শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App