×

জাতীয়

৪ ঘণ্টা টিভি সম্প্রচার বন্ধের ঘোষণা

কারণ জানালো কোয়াব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৬:৪৫ পিএম

কারণ জানালো কোয়াব

ছবি: সংগৃহীত

সারা দেশে ৪ ঘণ্টা সম্প্রচার টিভি সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিটিভিকে ম্যাজিস্ট্রেসি পুনরায় ফিরিয়ে দেয়া ও দেশে পাইরেসি পে চ্যানেল বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে ১১ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদেশে সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দেয় সংস্থাটি ।

এর আগে গত রবিবার (৩ মার্চ) ঢাকা লেডিস ক্লাবে কোয়াবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে ক্যাবল টিভির বর্তমান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভায় দাবি বাস্তবায়ন না হলে ১১ মার্চ দেশে ব্ল্যাক আউটের হুঁশিয়ারি দিয়েছিলো সংস্থাটি। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম সোহেল এ হুঁশিয়ারি দেন।

আলোচনা সভায় কোয়াবের সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল বলেন, ইন্টারনেট ব্যবসায়ীরা অবৈধভাবে ক্যাবল টিভি চালাচ্ছে। আইপি টিভি পাইরেসি করে টিভি চলছে। ওটিটি কোম্পানির ডাউনলিংক পারমিশন নেই। অবৈধভাবে চলছে।

কোয়াব সভাপতি বলেন, পে চ্যানেল বিল ও অন্যান্য খরচ দিয়ে টিকে থাকা দায় হয়ে পড়েছে। বিটিভির কোনো তৎপরতা নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ম্যাজেস্ট্রেসি করছে। মামলা দিচ্ছে। ব্যবসার সমস্যা দেখছে না।

ক্যাবল টিভি আইন ২০০৬ মেনে সবাই সেবা প্রদান করবে জানিয়ে তিনি বলেন, পাইরেসি পে চ্যানেল বন্ধ এবং ওটিটিতে লাইভ চ্যানেল বন্ধ করতে হবে, খাত ডিজিটালাইজেশনে সরকারের ব্যবস্থা নিতে হবে ও বিটিভিকে ম্যাজিস্ট্রেসি পুনরায় ফিরিয়ে দিতে হবে।

সাইফুল ইসলাম সোহেল আরো বলেন, এসব দাবি ৭ দিনের মধ্যে বাস্তবায়ন না হলে আগামী ১১ মার্চ সন্ধ্যা ৬-১০ টা পর্যন্ত প্রতীকি ধর্মঘট হিসেবে দেশে ব্ল্যাক আউট বা সকল সম্প্রচার বন্ধ রাখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App