×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

বেইলি রোডের ঘটনায় অভিযুক্তরা বিদেশ পালালেও ছাড় নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৬:৪৮ পিএম

বেইলি রোডের ঘটনায় অভিযুক্তরা বিদেশ পালালেও ছাড় নয়

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কেউ বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

রবিবার (১০ মার্চ) বিকেলে সচিবালয়ে ২৬ মার্চ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, বেইলি রোডে আগুন লাগার ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে কাউকে গ্রেপ্তার করছে না। ফায়ার সার্ভিসের লিস্ট দেখে গ্রেপ্তার করা হচ্ছে।

আগামী ২৫ মার্চ কালরাত্রি এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যেকোনো আলোচনা অনুষ্ঠান হতে পারবে তবে সেটা আইনশৃঙ্খলা মেনে। অনুষ্ঠানের আগে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেয়া লাগবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি ২৬ মার্চে সঠিক মাপের পতাকা ব্যবহার করার আহ্বান জানান।

মন্ত্রী জানান, ২৫ ও ২৬ মার্চ সাভারের আশেপাশের জায়গায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ২৫ শে মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট সারাদেশে এক মিনিট ব্ল্যাক আউট থাকবে।

মন্ত্রী জানান, ২৫ শে মার্চ এবং ২৬ শে মার্চ উপলক্ষে যারা অনুষ্ঠান করতে চায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সব প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে। তাহলে জবাবদিহিতা বাড়বে।

আসাদুজ্জামান খান বলেন, রমজানে জিনিসপত্রের দাম কমাতে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলমান রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সব প্রতিষ্ঠান মিলে একটি অথরিটি থাকবে, তখন দায় এড়ানোর সুযোগ কমবে।

উল্লেখ্য, বেইলি রোডে ২৯ ফেব্রুয়ারি আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকার রমনা থানায় ২ মার্চ হওয়া মামলায় গ্রেপ্তার ভবনটির ব্যবস্থাপক মুন্সি হামিমুল আলমসহ চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App