×

জাতীয়

মৎস্য খাতে ১৫ হাজার কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৭:৩৪ পিএম

মৎস্য খাতে ১৫ হাজার কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান বলেছেন, মৎস্য খাতে ১৫ হাজার কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য উদ্ভাবনী চিন্তা দ্বারা পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে। 

রবিবার (১০ মার্চ) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া সভাপতিত্বে বিডা’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত “স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশের মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, নিরাপদ প্রাণিজ আমিষের যোগানের মাধ্যমে সুস্থ ও মেধাবী মানবসম্পদ তৈরি, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় উন্নয়নে অনবদ্য অবদান রেখে চলেছে মৎস্য খাত। 

দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ১৪ লাখ নারীসহ ১৯৫ লাখ বা ১২ শতাংশেরও অধিক লোক এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছে এবং সরকারের যথোপযুক্ত সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই উৎপাদন নীতির পাশাপাশি নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন এবং চাষী ও উদ্যোক্তা পর্যায়ে কারিগরি পরিসেবা প্রদানের ফলে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

এসময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, “ঐতিহাসিক সমুদ্র বিজয়ের মাধ্যমে সূচিত সুনীল অর্থনীতি বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের সংরক্ষণ, উন্নয়ন, স্থিতিশীল উৎপাদন ও সর্বোচ্চ আহরণ নিশ্চিতকরণে উদ্যোগ নেয়া হয়েছে।“  

তিনি এসময়ে এ খাতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ প্রদান করেন। একটি সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করে উপস্থাপন করার নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন তার দূরদর্শী নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। 

গত ১৫ বছরের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরেছে। এখন উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সেইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মানসিকতা গড়ে তুলতে হবে। 

এসময়ে তিনি মৎস্য খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, যথাযথ বিনিয়োগের মাধ্যমে আমাদের আরো বেশি মৎস্য উৎপাদন ও রপ্তানির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App