×

জাতীয়

বাণিজ্য প্রতিমন্ত্রী

শিগগির ভারত থেকে পেঁয়াজ আসবে, বাজারে সরবরাহ বাড়াবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৭:৫৮ পিএম

শিগগির ভারত থেকে পেঁয়াজ আসবে, বাজারে সরবরাহ বাড়াবে

ছবি: ভোরের কাগজ

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, শিগগির ভারত থেকে পেঁয়াজ আসবে। আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়াবে বাজারে। টিসিবি সারাদেশে ১ কোটি  মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়ার মাধ্যমে বাজারে চাপ কমবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষকে যৌক্তিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়ার জন্য কাজ করছে সরকার। 

রবিবার (১০ মার্চ) দুপুরে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বাজার পরিদর্শন করে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরো বলেন, দায়িত্বভার নিয়ে সংক্ষিপ্ত সময়ে বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক মন্ত্রণালয় একসাথে কাজ করে যাচ্ছে। রমজানের শুরুতে পণ্যের চাপ বেশি। ভোক্তা অধিদপ্তরের বিশেষ দল বাজার তদারকিতে কাজ করবে। সরকারের সব উদ্যোগের সুবিধা যেনো সাধারণ মানুষ পায়। 

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দেশের প্রতিটি বাজার কমিটিকে বাজার মনিটরিং করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসানুল কিরণ, কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাজার কমিটির সভাপতি বাবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App