×

জাতীয়

মঈন খান

বিএনপি হতাশ নয় সরকারই উদ্বিগ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম

বিএনপি হতাশ নয় সরকারই উদ্বিগ্ন

ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি না থাকায়, যে কোনো ইস্যুতে বিএনপির ওপর দোষ চাপায় অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দল হতাশ নয় বরং প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন। বিগত ৩টি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীতে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ক্ষমতায় থেকেও আতঙ্কিত সরকার, তাই সংলাপ নিয়ে তালবাহানা করছে। তিনি বলেন, বিএনপি হতাশ নয়, বরং প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন। ক্ষমতায় বসেও আতঙ্কিত তারা। প্রতিদিনই বিএনপির ওপর দোষ চাপানোই প্রমাণ করে, ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি নেই। মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় বলেও দাবি করেন মঈন খান। 

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা একদিন বলেন তারা সংলাপ করবেন, আরেকদিন বলেন তারা সংলাপ করবেন না। এ নিয়ে তালবাহানা করছেন তারা, প্রতিদিনই তারা সিদ্ধান্ত পরিবর্তন করছেন। মানসিকতার পরিবর্তন না করা পর্যন্ত ক্ষমতাসীনদের সব বক্তব্য অর্থহীন। সরকারের মনস্থির করতে হবে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি না। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়, তাহলে তাদের গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে হবে।

বিএনপির পক্ষ থেকে খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়ে মঈন খান বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।বিএনপির পক্ষ থেকে খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 

১১ মাস জেলে থাকার পর কারাগারের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। তিনি অভিযোগ করে বলেন, কারাগারে নখ তুলে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দেয়া হয়েছে ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App