×

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়: স্নাতক ভর্তির ফল ১৮ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়: স্নাতক ভর্তির ফল ১৮ মার্চ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি আবেদনের ফল প্রকাশিত হবে ১৮ মার্চ। এদিন ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে ঢুকে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল দেখতে পারবেন।

বুধবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ভর্তি আবেদনের ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সম্পূর্ণ কাজ শেষ হলে ফল প্রকাশ করতে পারব। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আগামী ১৮ মার্চ ফলাফল প্রকাশিত হবে।

আরো পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপের ভাইভার তারিখ প্রকাশ

গত ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ২২ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে এবারো এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেয়া হবে। ফলে এবারো কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App