×

জাতীয়

জ্বালানি প্রতিমন্ত্রী

৫টার পরিবর্তে এখন বিকেল ৪টা থেকে বন্ধ সিএনজি স্টেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৭:১৮ পিএম

৫টার পরিবর্তে এখন বিকেল ৪টা থেকে বন্ধ সিএনজি স্টেশন

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের সিএনজি স্টেশনগুলো বিকেল ৫টার পরিবর্তে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেয়া যাবে না।

এর আগে রমজান উপলক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App