×

জাতীয়

অস্ট্রেলিয়ার বিজনেস চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগ পেলেন ডা. নূর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৮:৪৭ পিএম

অস্ট্রেলিয়ার বিজনেস চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগ পেলেন ডা. নূর রহমান

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে কাজ করার জন্য বাংলাদেশী বংশোদ্ভূত ডা. নূর রহমানকে আসিয়ানের 'বিজনেস চ্যাম্পিয়ন' হিসেবে নিয়োগ দিয়েছেন।  

গত ৫ মার্চ আসিয়ান-অস্ট্রেলিয়ার শীর্ষ সম্মেলন চলাকালীন সময় এই ঘোষণা করেন অ্যান্থনি আলবানি । অস্ট্রেলিয়া এবং আসিয়ান অর্থনীতির জন্য কাজ করার এবং অবদান রাখার এটি একটি খুব বিরল সুযোগ। 

অস্ট্রেলিয়ার  Southeast Asia Economic Strategy – Invested: Australia’s Southeast Asia Economic Strategy to 2040 এর আওতায় অন্যতম উদ্যোগ হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে। বিজনেস চ্যাম্পিয়ন হিসেবে ডা.  নূর রহমানের ভূমিকা হবে আসিয়ান ও অস্ট্রেলিয়া বিশেষ করে অস্ট্রেলিয়া-ব্রুনাইয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কাজ করা । অস্ট্রেলিয়া ও আসিয়ানের মধ্যে বৃহত্তর বাণিজ্যিক সংযোগ সহজতর ও বৃদ্ধি করার জন্য বিজনেস চ্যাম্পিয়নদের নিয়োগ দেয়া হয়েছে। বিজনেস চ্যাম্পিয়নগণ  দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর জন্য সুপারিশ এবং বাস্তবায়ন সহায়তা দেবে।   

প্রধানমন্ত্রী আসিয়ানের জন্য দুই বিলিয়ন বিনিয়োগ অর্থায়নও ঘোষণা করেন। বিজনেস চ্যাম্পিয়নরা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিনিয়োগের সুযোগগুলি চিহ্নিত করা, বৃদ্ধি ও সহজতর করার পাশাপাশি অস্ট্রেলিয়ান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সহায়তা দানের মাধ্যমে অস্ট্রেলিয়ান কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।

ডা. নূর রহমানের কৃষি, খাদ্য উৎপাদন, বিপণন  ও খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন শিল্পে অনেক বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে । তিনি আট বছর যাবৎ ব্রুনেইয়ের সরকারী প্রতিষ্ঠান ঘানিম ইন্টারন্যাশনাল কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং দেশটির হালাল উৎপাদন সুবিধা এবং গ্লোবাল হালাল ফুড ব্র্যান্ড উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 

তাছাড়া তিনি বাংলাদেশ, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে কাজ করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার কৃষি খাদ্য বিষয়ে পরামর্শ ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রিস্টিন প্যাসিফিক অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App