×

জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৮:৫৮ পিএম

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফর করতে জানানো আমন্ত্রণে সাড়া দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে এখনো তার সফরের তা‌রিখ চূড়ান্ত হয়‌নি। তবে চলতি বছরের মাঝামাঝিতে সৌদি যুবরাজ দেশে সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। তার এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন অনেকে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি দূতাবাসে রমজান মাস উপলক্ষ্যে খাদ্য বাস্কেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ‌্য জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।

রাষ্ট্রদূত ব‌লেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। এছাড়া সৌ‌দি যুবরাজ বাংলা‌দেশ সফর করলে দুই দে‌শের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গু‌লো নি‌য়ে আলোচনা করার সু‌যোগ তৈ‌রি হ‌বে।

সম্প্রতি সৌ‌দি সফর শে‌ষে দে‌শে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসতে পারেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

সৌ‌দি দূতাবাসের অনুষ্ঠানে জানানো হয়, সানবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ১৫ হাজার ৭০০ বাস্কেট খাবার বিতরণ করা হবে। কিং সালমান হিউম্যানিটারিয়ান সেন্টার থেকে বিতরণ করা হবে এসব খাবারের বক্স। প্রতি বক্সে ২৪ কেজি খাবার থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App