×

জাতীয়

রাবি অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে হলেন পিএসসির সদস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৭:০০ পিএম

রাবি অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে হলেন পিএসসির সদস্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে তিনি পিএসসির ১৬তম সদস্য হলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) এই শিক্ষককে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডেকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। 

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে সরকার মনোনীত করেছে এটা বড় একটা সুসংবাদ। সামনের দিনগুলোতে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা পিএসসির বিভিন্ন এক্টিভিটি সম্পর্কে জানতে পারবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App