×

জাতীয়

ঢাবি বঙ্গবন্ধু হল কুইজ ক্লাবের নেতৃত্বে রাশেদ-তাজ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম

ঢাবি বঙ্গবন্ধু হল কুইজ ক্লাবের নেতৃত্বে রাশেদ-তাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাবের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে রাশেদ মুহাম্মদ মুছাকে সভাপতি এবং তাজদীদ ইহসান তাজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সোমবার (১৮ মার্চ) হলটিতে আয়োজিত এক ইফতার মাহফিলে ঘোষণা দেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাবেক সভাপতি মো. অহিদুল ইসলাম রাকিব, মো. নওশের আহমেদ, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।

উক্ত আয়োজনে নবনিযুক্ত কমিটির হাতে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির সভাপতি রাহাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আসিফ ও মোশাররফ হোসাইন।

নতুন কমিটির উদ্দেশ্যে সকলেই সংগঠনের ভবিষ্যৎ কার্যাবলি সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং সব কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হল কুইজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফিক সরকার তামিম সাবেক সভাপতি জাহিদ হাসান, আরো উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি মো. রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসিফ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন সহ- সভাপতি: আহমেদ আল সাবা, সহ- সভাপতি: ফয়সাল রেজা, সাধারণ সম্পাদক: তাশদীদ আল ইহসান তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক: সাঈফ বিন শহীদ, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক: মো. হাসান উল্লাহ, দপ্তর সম্পাদক: মো. আরিফ, অর্থ সম্পাদক: রিদান ইসলাম ঐক্য, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আতিক শাহরিয়ার, প্রচার সম্পাদক: মো. পাভেল আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান নিরব, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: মো. হাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক: সাদমান সাকিব, যোগাযোগ সম্পাদক: নোমান আব্দুল্লাহ, আপ্যায়ন সম্পাদক: মুসা হোসেন রনি, অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক: জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক: মো. ফেরদৌস, আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক: আকিব মাহমুদ রচি, কার্যকরী সদস্য: মো. হাবিব, কার্যকরী সদস্য: মো. রেজাউল খান, কার্যকরী সদস্য: শামীম আহমেদ, কার্যকরী সদস্য: এ এইচ অভি। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হল কুইজ ক্লাব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার জন্য অন্যতম সংগঠন। সংগঠনটি যাত্রা শুরু থেকে নিয়মিত কার্যক্রম হিসেবে সাপ্তাহিক সেশন, ওয়ার্কশপ, সেমিনারের পাশাপাশি সারা বছর বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু হল কুইজ ক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App