×

জাতীয়

ধর্মমন্ত্রী

যতবেশি হাফেজ তৈরি হবে বহির্বিশ্বে ভাবমূর্তি ততবেশি উজ্জ্বল হবে আমাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৯:২০ পিএম

যতবেশি হাফেজ তৈরি হবে বহির্বিশ্বে ভাবমূর্তি ততবেশি উজ্জ্বল হবে আমাদের

ছবি: ভোরের কাগজ

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, যতবেশি হাফেজ তৈরি হবে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ততবেশি উজ্জ্বল হবে। বুধবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরায় হোটেল প্যান ডি এশিয়ায় হাফেজে কোরআন সম্মাননা ও দোয়া অনুষ্ঠানে ধর্মমন্ত্রী একথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, হাফেজরা কোরআনের বাহক। একেকজন হাফেজ একেকটি কোরআন। আমাদের দেশের কুরআনের হাফেজরা প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম-দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। 

তিনি বলেন, হাফেজে কোরআনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে হাফেজদের সম্মানিত করা হলে তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে।

একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা দুনিয়াতে কোরআন শিখবে এবং সে অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন। সুতরাং কোরআনের হাফেজদের সম্মাননা দেয়া নিঃসন্দেহে অনেক তাৎপর্যপূর্ণ একটি কাজ। তিনি কোরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সহীহ্ ও শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের ফজিলতের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, সহীহ্ ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আমাদের বেশি বেশি মনোযোগ দিতে হবে। তিনি সংবর্ধিত কুরআনের বিধান হাফেজদেরকে নিজেদের জীবনে প্রতিপালনের পাশাপাশি অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার অনুরোধ জানান।

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, দীপ নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম সিআইপি, উত্তরার বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আউয়াল প্রমুখ বক্তব্য দেন। 

এ অনুষ্ঠানে মোট ৬১জন কুরআনের হাফেজকে সম্মাননা প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App