×

জাতীয়

৮ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন চিনি কিনবে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১০:৩০ পিএম

৮ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন চিনি কিনবে সরকার

ছবি: সংগৃহীত

সরকার ৭৬ কোটি ৬৪ লাখ টাকার ৮ হাজার টন মসুর ডাল এবং ১৬০ কোটি টাকার ১০ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২০ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মসুর ডাল কিনতে খরচ হবে ৭৬ কোটি ৬৪ লাখ টাকা এবং চিনি কিনতে খরচ হবে ১৬০ কোটি টাকা।

জানা গেছে, ভারতের চেন্নাইয়ের এগ্রিগো ট্রেডিং প্রাইভেট লিমিটেড থেকে ১০০ টাকা ৮০ পয়সা দরে প্রতি কেজি মসুর ডাল কেনা হবে।

এ ছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কাছ থেকে ১৬০ টাকা কেজি দরে ১০ হাজার টন চিনি কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এসব পণ্য কেনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App