×

জাতীয়

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জেনেভায় গেলেন স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১১:০২ এএম

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জেনেভায় গেলেন স্পিকার

সুইজারল্যান্ডের জেনেভাতে আগামী ২৩ থেকে ২৭ মার্চ অনুষ্ঠাতব্য ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদীয় প্রতিনিধিদলসহ বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 

উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি ঢাকা ত্যাগ করেছেন। 

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন। 

উল্লেখ্য, সুইজারল্যান্ড সফর শেষে স্পীকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীগণসহ আগামী ২৯ মার্চ ২০২৪ তারিখে দেশে ফিরবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেশে সুযোগ কম, বিদেশে কর্মসংস্থান বাড়াবে সরকার: নুর

দেশে সুযোগ কম, বিদেশে কর্মসংস্থান বাড়াবে সরকার: নুর

ইম্পালস টাওয়ারের জমি বিরোধের নেপথ্য খতিয়ে দেখার দাবি

সিলেট ট্রিপল মার্ডার ইম্পালস টাওয়ারের জমি বিরোধের নেপথ্য খতিয়ে দেখার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App