×

জাতীয়

ডিএমপি কমিশনার

তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৯:২৮ পিএম

তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে

ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, তৃতীয় লিঙ্গের কেউ যদি বাসা-বাড়িতে, সড়কে ও যানবাহনে চাঁদাবাজি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হাবিবুর রহমান বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে থানায় আসা সেবাপ্রার্থীদের দ্রুততম সময়ে ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে সম্মানিত নগরবাসীকে বুঝাতে হবে। 

আরো পড়ুন: ৩১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনী ডলার গ্রেপ্তার

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরো বেগবান করতে হবে। রাষ্ট্র আমাদেরকে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

কমিশনার আরো বলেন, রমজানে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার ওপর বিশেষ নজর দিতে হবে। এখন পর্যন্ত রমজানে ট্রাফিক ব্যবস্থা বেশ ভালো অবস্থানে আছে। এটা আমাদের ধরে রাখতে হবে। ইতোমধ্যে ট্রাফিক বিভাগের অফিসারদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। ট্রাফিকের সিনিয়র অফিসারদের পাশাপাশি ক্রাইম বিভাগের অফিসারদেরও রাস্তায় থেকে দায়িত্ব পালন করতে হবে। 

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, ড. খ. মহিদ উদ্দিন, মুনিবুর রহমান, আসাদুজ্জামান এবং মোহাম্মদ হারুন অর রশীদসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App