×

জাতীয়

বাণিজ্য প্রতিমন্ত্রী

ভারতের রপ্তানি বন্ধে প্রভাব পড়বে না, ৩ দিনের মধ্যে পেঁয়াজ আসবে

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১১:২২ পিএম

 ভারতের রপ্তানি বন্ধে প্রভাব পড়বে না, ৩ দিনের মধ্যে পেঁয়াজ আসবে

ছবি: সংগৃহীত

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী ৩ দিনের মধ্যে এসব বাংলাদেশে প্রবেশ করবে। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে ও ৫ সংসদ সদস্যকে সংবর্ধনা এবং প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিতি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, স্বাভাবিক বাজারে বেচাকেনায় কোনোরকম পুলিশি কিংবা ম্যাজিস্ট্রেটি তৎপরতার প্রয়োজন নেই। তিনি মনে করেন, বাজারে যথেষ্ট পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে রয়েছে।

চালের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কিছু বলা ঠিক হবে না বলেও তিনি মনে করেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৮ আসনের এমপি অনুপম শাজাহান জয়কে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App