×

জাতীয়

ঢাকার বস্তিতে সবচেয়ে বেশি মানুষ বরিশালের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৪:৫২ পিএম

ঢাকার বস্তিতে সবচেয়ে বেশি মানুষ বরিশালের

ঢাকা শহরের বস্তিতে সবচেয়ে বেশি বরিশালের মানুষ বসবাস করেন। শহরের বস্তিতে থাকা প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের। এছাড়া, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছরে, যা ২০২২ সালে ছিল ৭৩ দশমিক ৪ বছর। সম্প্রতি বিবিএস স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ (এসভিআরএস)-এর চূড়ান্ত প্রতিবেদন তাদের ওয়াবসাইটে প্রকাশ করেছে। 

প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত একবছরে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১ দশমিক ৪০ থেকে কমে ১ দশমিক ৩৩ এ নেমে গেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। স্বাভাবিক সন্তান প্রসবের হার কমে সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার বেড়েছে।

অপরদিকে প্রতিবেদনটিতে আরো উঠে আসে, কিশোরী নারীদের সন্তান জন্ম দেয়ার হার বেড়েছে। শিশুদের জন্মনিবন্ধনের হার শহর ও গ্রাম উভয় জায়গাতেই কমেছে। শিশু মৃত্যুর হার বেড়েছে। অপরদিকে গেল এক বছরে স্বাভাবিক মৃত্যুর চেয়ে হৃদরোগ, মস্তিস্কে রক্তক্ষরণসহ জটিল রোগে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বেড়েছে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার হার। দেশে স্বাক্ষরতার হার বেড়েছে শতকরা ১ দশমিক ১ ভাগ। সাধারণ শিক্ষায় আগ্রহের হার কমলেও, বেড়েছে কারিগরি শিক্ষায়। এছাড়া বেড়েছে উন্নত স্যানিটেশন ব্যবহারকারীর সংখ্যাও। মাতৃমৃত্যুর হার কমে গিয়েছে অনেক।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০২৩ সালে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু হারও বেড়েছে। ২০২২ সালে যেখানে প্রতি হাজারে ৩১ জন শিশু মারা গিয়েছিল, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩ জনে। ২০২২ সালে এক মাসের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ১৬ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে। ২০২২ সালে এক বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ২৪ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২৭ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App