×

জাতীয়

পলকের কঠোর হুঁশিয়ারি

সাড়ে ১১ হাজার সিমসহ বিপুল ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৫:৩৫ পিএম

সাড়ে ১১ হাজার সিমসহ বিপুল ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

জব্দকৃত ভিওআইপি কাজে ব্যবহৃত বিপুল যন্ত্রপাতি পরিদর্শন করেন জুনাইদ আহমেদ পলক

গাজীপুর জেলার টঙ্গীতে বিটিআরসির উদ্যোগে এনটিএমসির সহযোগিতায় র‍্যাব-১ অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করেছে। গতকাল শনিবার এই অভিযানের পর আজ এসব জব্দকৃত ভিওআইপি কাজে ব্যবহৃত সাড়ে এগার হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

এ সময় বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ উপস্থিত ছিলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট (ভিওআইপি) কার্যক্রম কোন অবস্থাতেই চলতে দেওয়া হবে না। বিটিআরসির উদ্যোগে এনটিএমসি এর  সহযোগিতায় অভিযান চলছে এবং চলবে। কোন মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সঙ্গে যোগসাজশ করে থাকে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

পলক বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে সরকার বদ্ধপরিকর। অপারেটররা পরিবেশকদের মাধ্যমে যদি সিম বিক্রির ক্ষেত্রে সংযত না হয় তবে এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে।

এনটিএমসির সহযোগিতায় র‍্যাব-১ গতকাল ২৩ মার্চ টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করে এবং জড়িতদের আটক করে।

জব্দকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১ হাজার ৫০০ সিম, কম্পিউটার ৩টি, ল্যাপটপ ২টি, মিনি পিসি ১টি, মডেম ৭টি, রাউটার ১৫টি এবং ৫টি নেটওয়ার্ক হাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App