×

জাতীয়

বাংলাদেশের ৫৩তম স্বাধীনতাবার্ষিকী পালন করল রাশিয়ান হাউস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৯:০৪ পিএম

বাংলাদেশের ৫৩তম স্বাধীনতাবার্ষিকী পালন করল রাশিয়ান হাউস

বাংলাদেশের স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ২২ মার্চ মস্কোতে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন জেলার ২৬ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মারক উপহার ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়। বীর মুক্তিযোদ্ধারা এই সম্মানের জন্য আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে ঢাকায় রুশ হাউজের পরিচালক পাভেল দভইচেনকভ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে মানবিক ও অর্থনৈতিক সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এসময় তারা বলেন, রাশিয়ার সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কখনোই সম্ভব হতো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App