×

জাতীয়

নারীদের সমঅধিকার নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৯:৫৬ পিএম

নারীদের সমঅধিকার নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সংকলন 'কন্ঠস্বর' এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে। তিনি বলেন, নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে। 

শনিবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সংকলন 'কন্ঠস্বর' এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে এবং নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক মাহমুদা চৌধুরী, সিনিয়র সাংবাদিক শাহনাজ বেগম, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু এবং সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান বক্তব্য দেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা আজ মহাশূন্যে যাচ্ছে, হিমালয় জয় করছে, কিন্তু তারপরও নারীদের সংগ্রাম থেমে নেই। তিনি বলেন, নারীরা ঘরে-বাইরে সংগ্রাম মোকাবেলা করে এগিয়ে চলছে। বাংলাদেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে। সাধারণ ঘরের মেয়েরাও আজ উচ্চতর শিক্ষায় শিক্ষিত। প্রায় এককোটি নারী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হচ্ছে। 

আরো পড়ুন: নদীর দখল ও দূষণমুক্ত করতে একযোগে কাজ করতে হবে

তিনি বলেন, শেখ হাসিনা গত ১৫ বছরে নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ সাবলম্বী এবং নারী উদ্যোক্তাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দিলে এবং তাদের পন্য দেশীয় ও বিদেশী বাজারে সরবারাহের ব্যবস্থা নিলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।  

স্পিকার আরো বলেন, বাংলাদেশের বাজেট লিঙ্গ সংবেদনশীল বাজেট। প্রতিটি মন্ত্রণালয়ে মহিলাদের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। তিনি বলেন, লিঙ্গ বৈষম্যের কারণে নারীরা যেন পিছিয়ে না যায় সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। 

এসময় ডেইলী অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম এবং ডিআরইউয়ের সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরীকে বিশিষ্ট নারী সাংবাদিক হিসেবে সম্মাননা জানানো হয়। এসময় স্পিকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে নারী দিবসের অনুষ্ঠান পালনের জন্য ধন্যবাদ জানান। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রথিতযশা সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App