×

জাতীয়

শিক্ষামন্ত্রী

বুয়েটে জঙ্গিবাদী কার্যক্রমের অভিযোগ তদন্ত হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:১৮ এএম

বুয়েটে জঙ্গিবাদী কার্যক্রমের অভিযোগ তদন্ত হবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কোনো জঙ্গিবাদী গোষ্ঠী গোপনে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা গভীরভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘কিছুদিন আগেও অনেকে অভিযোগ করেছেন যে কিছু জঙ্গিবাদী গোষ্ঠী বুয়েটে গোপনে কার্যক্রম পরিচালনা করছে। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিলো। সে বিষয়টি আমরা আরো গভীরভাবে তদন্ত করবো।’ তবে চলমান আন্দোলনে শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে শিক্ষার্থীসহ উভয় পক্ষকে আহ্বান জানান তিনি।

মহিবুল হাসান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ যদি এমন মানসিকতা রাখে যে সেটা মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেয়ার মতো, সেটা অবশ্যই বন্ধ করতে হবে এবং প্রতিহত করতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটও কাজ করবে। এ বিষয়টি শুধু বুয়েটে তা নয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। তারা (আইনশৃঙ্খলা বাহিনী) সেভাবে কাজ করবে।

শিক্ষামন্ত্রী বলেন, পেছন থেকে কেউ জঙ্গিবাদী বা উগ্রবাদী মানসিকতার কিছু ইঙ্গিত দিচ্ছে কি না, সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। কারণ, এই আলোচনাটা বারবার আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App