×

জাতীয়

বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৮:১৮ পিএম

বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩১ মার্চ) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বাংলা নববর্ষ ১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু শুভেচ্ছাবার্তা সম্বলিত কার্ড জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদের একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে পৌঁছে দেন।

এছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ব্যক্তিগত কর্মকর্তার কাছেও শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App