×

জাতীয়

টঙ্গীতে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:৪৪ এএম

টঙ্গীতে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৩

ফাইল ছবি

টঙ্গীর নদী বন্দর এলাকার একটি গার্মেন্টসে এসির গ্যাস ভরার সময় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনজন। 

সোমবার (১ এপ্রিল) রাত আটটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- পারভেজ (৩০), রবিন (২৮) ও রুবেল (৩৫)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন: চিকিৎসাধীন বাবা-মা ও সন্তানের মৃত্যু

সিরাজুল নামক এক ব্যক্তি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, আমরা সবাই এসির গ্যাস রিফিল করার মিস্ত্রি। সোমবার রাত আটটার দিকে গার্মেন্টসের এসিতে গ্যাস ভরার সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সহকর্মী কম্প্রেসারের গরম তেলে দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধদের সবাই উত্তরার দক্ষিণখান এলাকায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গী থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তাদের ড্রেসিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা সম্ভব নয়। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App