×

জাতীয়

পেঁয়াজ রপ্তানি বন্ধে অনুতপ্ত ভারত: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:২০ পিএম

হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্তে অনুতপ্ত হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা চিঠি দিয়েছি। আমরা শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে অনুতপ্ত। কারণ তারা বিষয়টি জানতো না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিষয়টি জানতাম না। আমরা আগেভাগে যদি জানতাম যে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। হঠাৎ করে শুনলে আচমকা অবস্থার মধ্যে পড়ে যাই। তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি কেন হঠাৎ করে এমন হলো এবং তখন ওরা বলেছে তারাও বিষয়টি জানতো না।

এটি একটি দুর্ঘটনা−উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের কাছে ছয় লাখ টন পেঁয়াজ মজুত আছে যা দিয়ে তিন মাসের মতো চলবে। এছাড়া আরও ১১ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে। এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারত পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়। অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App