×

জাতীয়

সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম

সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ থেকে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। 

শনিবার (৬ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানের রুমা ও থানচির ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও গোলাগুলির ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন। রুমায় সোনালী ব্যাংক পরিদর্শনকালে উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন- ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা ঘটার আগাম তথ্য দেয়ার ক্ষেত্রে যদি গোয়েন্দাদের ব্যর্থতা থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, বিজিবি প্রধান মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর শতাধিক সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও  আনসার সদস্যদের ৮টি চাইনিজ রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৩৮০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরো দুটি ব্যাংকে ডাকাতি করে। 

গত বৃহস্পতিবার রাতে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র‍্যাব। এর পরপরই থানচি বাজার ও থানা এলাকায় গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App