×

জাতীয়

নানক

বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম

বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন  সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপির নেতারা ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। আর আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী দেশের যেকোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তাদেরকে দেশের গণতান্ত্রিক রাজনীতি পন্থায় আসতে হবে। তা না হলে ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে নানক বলেন, আপনারা দোয়া করবেন যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমত রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যেমন সাধারণ মানুষের পাশে ছিল তেমনি এখনো আছে এবং থাকবে।

আরো পড়ুন: বিএনপিকে ধ্বংস করার জন্য তারেকেই যথেষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জাহাঙ্গীর কবির নানক এমপি প্রথমে মোহাম্মদপুরের আজিজ মহল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফের উদ্যোগে এখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এরপর রায়ের বাজার কমিউনিটি সেন্টারে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

এছাড়া ৩৩ নম্বর ওয়ার্ডে সেখানকার কাউন্সিলর আসিফ আহমেদ আয়োজিত এবং মো.পুর টাউন হলে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করে তিনি সাধারণের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন ও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পরে তিনি আগারগাঁও এ ২৮ নম্বর ওয়ার্ড এলাকায়ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App