×

জাতীয়

মিরপুর চিড়িয়াখানায় হাতির আঘাতে কিশোর নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৪:০৪ পিএম

মিরপুর চিড়িয়াখানায় হাতির আঘাতে কিশোর নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

জাতীয় চিড়িয়াখানার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ঈদের দিন হওয়াতে চিড়িয়াখানায় মানুষের ঢল নামে। প্রতিদিনের মতোই হাতি দিয়ে ফুটবল খেলা দেখানো হচ্ছিলো। কিছু সময় খেলাধুলার পর হঠাৎ করে হাতিটি বিগড়ে যায়। বিগড়ে গিয়ে সামনে একটি কিশোরকে সুর দিয়ে ধরে আছাড় মারে। পরে কিশোরটির মৃত্যু হয়।

ওই সূত্রটি আরো জানায়, নিহত কিশোর চিড়িয়াখানার একজন কর্মীর সন্তান।

এ বিষয়ে জানতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং কিউরেটর ড. মজিবুর রহমানকে ফোনে কল করা হলে তারা ফোন রিসিভ করে নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App