×

জাতীয়

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পিএম

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠা নামার দড়ি ছিঁড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবিউল (১৯), রিপন হাওলাদার (৩৮), মাইশা (৩), মুক্তা (২৩) ও বেলাল (২৫)।

সদরঘাট লঞ্চঘাটের একাধিক সূত্র জানিয়েছে, ১১নং পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান-৬ নামে আরেকটি লঞ্চ প্রবেশ করানোর সময় ভোলাগামী তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে যাত্রীরা লঞ্চে উঠার সময় হতাহতের এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: মিরপুর চিড়িয়াখানায় হাতির আঘাতে কিশোর নিহত

বিষয়টি নিশ্চিত করে ঢাকা নদী বন্দর সদরঘাটের ট্রাফিকের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন জানান, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চটি ঘাটে বেধে রাখা ছিলো। হঠাৎ ফারহান-৬ সেটিকে ধাক্কা দিলে রশি ছিঁড়ে ধাক্কা দিলে তাশরিফের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। 

জয়নাল আবেদীন আরো জানান, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App