×

জাতীয়

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ২৫ যাত্রী। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে জানান তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ওসি ওয়াজেদ আলী জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে উল্টে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় আহত ১০ থেকে ১৫ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App