×

জাতীয়

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৯ এএম

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতেরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি স্কেপেটরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, ঘটনাস্থলেই দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতেরা হলেন, বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের সঠিখোলা গ্রামের বদরুল ইসলাম সিকদার (৬০) এবং বরিশাল সদর উপজেলার বটতলা এলাকার মো. মনিরুজ্জামান (৬১)।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App