×

জাতীয়

সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১১:৪১ এএম

সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

ছবি: সংগৃহীত

দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্লের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেব্‌ল ‘ব্রেক’ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেন, ‘সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এর পুরোটাই এখন বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি সিমিউই-৪ (প্রথম সাবমেরিন কেব্‌ল) দিয়ে বিকল্প ব্যবস্থা করতে। সিঙ্গাপুরে ফাইবার কেব্‌ল ব্রেক করায় বাংলাদেশের পাশাপাশি আরো কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে জানা যাবে, এটা কবে নাগাদ স্বাভাবিক হবে।’

এর আগে বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএসসিপিএলসির সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল রক্ষণাবেক্ষণ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কেব্‌লের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে।

বিএসসিপিএলসি জানিয়েছে, এতে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে অন্য সাবমেরিন কেব্‌লের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য, দেশে এখন সাড়ে পাঁচ হাজার ব্যান্ডউইডথের চাহিদা রয়েছে। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন কেব্‌ল কোম্পানি আড়াই হাজারের বেশি ব্যান্ডউইডথ সরবরাহ করে। আর ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেব্‌লের (আইটিসি) মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাকি চাহিদা মিটিয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App