×

জাতীয়

তীব্র গরমে উচ্চ আদালতে আইনজীবীদের গাউন পরতে হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পিএম

তীব্র গরমে উচ্চ আদালতে আইনজীবীদের গাউন পরতে হবে না

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানির সময় আইনজীবীদের কালো গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

শনিবার (২০ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানির সময় আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। আগামীকাল ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

এদিকে দেশজুড়ে চলা তীব্র গরম ও দাবদাহ থেকে রক্ষা করতে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App