×

জাতীয়

বাস চাপায় পিতা-পুত্র নিহত, আহত মা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম

বাস চাপায় পিতা-পুত্র নিহত, আহত মা

ছবি: প্রতীকী

পুজা শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জে বাস চাপায় প্রাণ হারিয়েছেন সুরেষ ডাকুয়া (৩৫) ও তার ছেলে রাকেশ ডাকুয়া (৭)।  আহত হয়েছেন নিহত শিশুটির মা নিপু রায় (৩০)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার (২০ এপ্রিল) সকালে। 

তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক।

কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন সুরেষের মরদেহ হাসপাতালে নিয়ে যান। তারা জানান, সকালে তারা খবর পান কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। 

খবর শুনে তারা সেখানে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। তবে ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রামে। গ্রামে টেইলার্সের দোকান রয়েছে তার স্বামী সুরেষের। গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে 'বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে' এসেছিলেন পুজা দেয়ার জন্য। সেখান থেকে শনিবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 

পথে কেওঢালা বাস স্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। আর তাদের পেছনে ব্যাগ হাতে পার হচ্ছিল শিশুটির মা। এসময় বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া। নিহত শিশুটি গ্রামের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়েছেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির লাশ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে ৩০ ঘণ্টায় ১৭৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত

সিলেটে ৩০ ঘণ্টায় ১৭৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত

দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন বার্তা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন বার্তা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App