×

জাতীয়

শ্যামবাজার ঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০২:২৮ পিএম

শ্যামবাজার ঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না।

তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আরো পড়ুন: ঢাকায় গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সদরঘাটের শ্যামবাজার ঘাটে একটি লঞ্চে দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫ মিনিটে। পরে আরো ৩টি ইউনিট পাঠানো হয়।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App