×

জাতীয়

গরম আরো বেড়েছে, মোংলায় সর্বোচ্চ ৪১.৬ ডিগ্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০২ পিএম

গরম আরো বেড়েছে, মোংলায় সর্বোচ্চ ৪১.৬ ডিগ্রি

ছবি: সংগৃহীত

সারাদেশে তাপমাত্রা বেড়ে গরম আরো বেড়েছে। আবহাওয়া বিদেরা জানিয়েছেন, আগামী কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা বেড়েছে ঢাকায়ও। গতকাল (মঙ্গলবার) দেশের ছয় জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

বুধবার (২৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। যা গতকাল (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগ ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর ও সৈয়দপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, অর্থাৎ তীব্র তাপদাহ বইছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন: অবশেষে বৃষ্টি, সঙ্গে ঝরতে পারে শিলা

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো জানিয়েছে, আগামী শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App