×

জাতীয়

দেশে ‘অস্বাভাবিক’ তাপপ্রবাহের রেকর্ড, আর কতদিন চলবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:০১ পিএম

দেশে ‘অস্বাভাবিক’ তাপপ্রবাহের রেকর্ড, আর কতদিন চলবে?

ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা ২৬ দিনের রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে গত বছরের এপ্রিল মাসে ১৯ দিনের দীর্ঘ তাপপ্রবাহ ছিল দেশে । আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটিই দেশের সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ। এপ্রিলের বাকি দিনগুলোতে এ দাবদাহ অব্যাহত থাকতে পারে। এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের এ ব্যাপ্তিকালকে ‘অস্বাভাবিক’ বলছেন তারা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন এটিই দেশের সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ।

মো. আজিজুর রহমান জানান, আমাদের কাছে থাকা তথ্য মতে এর আগে এতো দীর্ঘ মেয়াদে কখনো তাপপ্রবাহ বয়ে যায়নি। একটানা এতদিনের তাপপ্রবাহ, এটি বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এরই মধ্যে এটি সব রেকর্ড ভেঙেছে, কিন্তু এটি তো আরো চলবে। কমপক্ষে আগামী আরো ৪ থেকে ৫ দিন তো থাকছেই।

এর আগে চলতি মাসে এতো দীর্ঘ মেয়াদে তাপপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড নেই। মার্চের শেষ দিকে শুরু হওয়া তাপ্রবাহ কোনো রকম বিরতি ছাড়াই টানা বয়ে চলেছে। এপ্রিলের বাকি দিনগুলোতেও তাপপ্রবাহে বিরতির  কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এটি আগামী মে মাসের ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত একই ভাবে চলতে থাকবে। এরপর হয়তো হালকা কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ২০২৩ সালের এপ্রিল মাসজুড়ে টানা তাপপ্রবাহ ছিল না। গত বছর টানা ১৯ দিন তাপপ্রবাহ ছিল। এবার পুরো এপ্রিল মাস গড়িয়েও এর বাইরে যাচ্ছে তাপপ্রবাহ যা অস্বাভাবিক।

জানা গেছে, গত ৩১ মার্চ ফের রাজশাহী ও পাবনা জেলায় তাপপ্রবাহ শুরু হয়। সেই তাপপ্রবাহ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত চলছে। সে হিসাবে এখন পর্যন্ত দেশের ওপর দিয়ে টানা ২৬ দিন ধরে তাপপ্রবাহ বইছে।

গত ২০ এপ্রিল চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪ ও পাবনার ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছিল। গত কয়েক দিনে কিছুটা কমার পর বৃহস্পতিবার ফের যশোর ও চুয়াডাঙ্গায় দিনের তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চলতি বছর সিলেট ছাড়া মোটামুটি পুরো দেশ টানা তাপদাহের শিকার হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App