×

জাতীয়

অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৭ পিএম

অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, ব্যাংক কর্তৃপক্ষ অবিলম্বে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধকারি হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

শনিবার (২৭ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ব্যাংকে তথ্য সংগ্রহে সাংবাদিকদের নিষেধাজ্ঞা আরোপ একটি নজিরবিহীন ঘটনা। ব্যাংক কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকার ওপর প্রত্যক্ষ হুমকি। ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে তা আড়াল করার জন্যই বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদান করছে।

আরো পড়ুন: অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে রিপোর্টারদের নির্বিঘ্নে প্রবেশাধিকারের দাবি ডিআরইউর

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ বলেন, বিগত পাঁচ দশক থেকে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে অবাধে যাতায়াত করে দুর্নীতি ও নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরায় দুর্নীতিবাজরা সব সময় তটস্থ থেকেছে। কিন্তু হঠাৎ তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাংক কর্তৃপক্ষ কোন রাঘব বোয়ালদের রক্ষার অপচেষ্টা করছেন তা বোধগম্য নয়।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় স্বাধীন সাংবাদিকতার অধিকার আদায়ে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App