×

জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৫ এএম

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার (২৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন ওই যুবক। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেন তার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় তার দুই পা।

তিনি জানান, দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ওই যুবক মারা গেছেন। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App