×

জাতীয়

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না: ইসি আলমগীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না: ইসি আলমগীর

ছবি: সংগৃহীত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা চাইলেও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই। সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশই যথেষ্ট। সার্বিকভাবে র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী কাজ করে থাকেন। এ ছাড়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অগ্রিম তথ্য দিয়ে থাকেন। কোনো সহিংসতা হওয়ার আগেই পুলিশ ও জেলা প্রশাসন ব্যবস্থা নেন।’ 

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘এই উপজেলা পরিষদ নির্বাচনের আগে ও পরে কোনো ধরনের সহিংসতা হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা সহিংসতার কাজে জড়িত থাকে, তাদের কাউকে কখনই ছেড়ে দেয়া হয় না। এসব অপরাধীদের বিরুদ্ধে যদি কোনো কর্মকর্তা ব্যবস্থা না নেয়, তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিয়ে থাকে।’ 

ইসি আলমগীর আরো বলেন, ‘নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সে দিকে সকলের তৎপরতা রয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না থাকলেও, নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।’ 

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক ও চাঁদাবাজি রোধে দৌলতপুরে বিএনপির সভা

মাদক ও চাঁদাবাজি রোধে দৌলতপুরে বিএনপির সভা

আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি

আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি

আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন

গণঅভ্যুত্থান আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন

নগর পরিবহনে নতুন পরিকল্পনা, ফিরছে সিটি বাস

বরিশাল নগর পরিবহনে নতুন পরিকল্পনা, ফিরছে সিটি বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App