×

জাতীয়

অপরাধ প্রতিরোধে নিয়ম বহির্ভূত স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৯ পিএম

অপরাধ প্রতিরোধে নিয়ম বহির্ভূত স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

স্টিকার খুলে গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেয়া হয়।

পুলিশসহ বিভিন্ন বাহিনী, সরকারি-আধা সরকারী সংস্থা, বেসরকারি সংস্থা এবং বিভিন্ন পেশার স্টিকার ব্যবহার করে অপরাধ বিভাগ এবং ট্রাফিক বিভাগের চোখ ফাঁকি দিয়ে যাতে কোন অপরাধ করতে না পারে তা প্রতিরোধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ। 

এ লক্ষ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পৌনে দশটায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী বিভাগ) মোঃ আশরাফ ইমাম এর তত্ত্বাবধানে এসি (ট্রাফিক-ডেমরা জোন) মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের টিম চট্টগ্রাম রোডে মাতুয়াইল ইউলুপের কাছে এক অভিযান পরিচালনা করেন। 

উল্লেখিত অভিযানে মোট বারোটি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এরমধ্যে রয়েছে পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড, ধর্ম মন্ত্রণালয়, সাংবাদিক, আইনজীবী এবং চিকিৎসকের স্টিকার ব্যবহারকারী গাড়ি। ট্রাফিক স্পেশাল টিমের সদস্যরা পরবর্তীতে গাড়ি থেকে স্টিকার খুলে গাড়িগুলোর বিরুদ্ধে মামলা করেন। 

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী বিভাগ) মোঃ আশরাফ ইমাম জানান, গাড়িগুলো যে স্টিকার ব্যবহার করছে সেই স্টিকার এর পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থাকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। 

এভাবে অভিযান অব্যাহত থাকবে। মিথ্যা স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে কোনরূপ প্রভাব না দেখাতে পারে এবং ফৌজদারি অপরাধ সংগঠিত করতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ট্রাফিক ওয়ারী বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App