×

জাতীয়

সস্ত্রীক পবিত্র উমরাহ পালন করেছেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০২:২৩ পিএম

সস্ত্রীক পবিত্র উমরাহ পালন করেছেন মির্জা ফখরুল

ছবি: ভোরের কাগজ

সস্ত্রীক পবিত্র উমরাহ পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এশার নামাজের পরে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেন বলে জানিয়েছেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘মহাসচিব স্যার শনিবার (৪ মে) এশার নামাজের পর উমরাহ পালন করেন। উমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা হারাম শরীফে উনারা নামাজ আদায় করেছেন।’

আবুল কালাম জানান, মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করেন। এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের লক্ষ লক্ষ নেতা-কর্মীরা জন্য আল্লাহ রাব্বুল আ‘লামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন বিএনপি মহাসচিব।

মক্কা বিএনপির নেতা বলেন, ‘ এখন (রবিবার) উনারা মক্কায় আছেন। উনারা মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন, আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মোকামে ইব্রাহিম, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন।এরপর আগামীকাল(সোমবার) মক্কা থেকে জেদ্দা যাবেন।

আগামী ৮ মে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি মহাসচিব। শনিবার মাগরিবের নামাজের পরে বিএনপি মহাসচিব সস্ত্রীক মদিনা থেকে মক্কায় পৌঁছেন বলে জানান এই বিএনপি নেতা।

গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হযরত মুহাম্মদ(সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পরদিনই মির্জা ফখরুল গ্রেপ্তার হন। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম উভয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।তার স্ত্রী রাহাত আরা বেগমও অসুস্থ। কারাগার থেকে মুক্তির পর ৪ মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।

২০১৫ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকাকালীন অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে। সেবারও কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App