×

জাতীয়

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১০:২৭ এএম

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩

ছবি: সংগৃহীত

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ নিয়োগের এ পরীক্ষার প্রথম ধাপে ৬০৩ জন উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (৫ মে) ফলাফল প্রকাশের বিষয়ে কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন কমিশনের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) ইয়াসমিন বেগম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গত ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয়। এতে মোট ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। গত ৪ মে প্রাথমিক পরীক্ষা গ্রহণ করা হয়।

আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়। ৫ মে ওই প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৩ জন পরীক্ষার্থী সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; অর্থাৎ পাসের হার ৯.৭২ শতাংশ। লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App