×

জাতীয়

মোহাম্মদপুরে ৬০ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৭:০৮ পিএম

মোহাম্মদপুরে ৬০ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার

ছবি: ভোরের কাগজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সার্বিক তত্ত্বাবধানে এ জমি উদ্ধার করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।

ঢাকা জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় ৩২ শতক জমি মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে ছিল। জমিটি বড় সায়েক মৌজার সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮ নং দাগ এবং সিটি ৮০৪ নং দাগে ছিল। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা। জমিতে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App