×

জাতীয়

আনঅফিশিয়াল মোবাইল বন্ধের প্রসঙ্গে যা বলল বিটিআরসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০২:৫১ পিএম

আনঅফিশিয়াল মোবাইল বন্ধের প্রসঙ্গে যা বলল বিটিআরসি

মোবাইল ও বিটিআরসি’র লগো

বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত এবং অনিবন্ধিত (আনঅফিশিয়াল) উভয় নেটওয়ার্ক সচল রয়েছে। তাই অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে এমনটি ভেবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ।  বুধবার (৮ মে) দেশের টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে বিটিআরসির গণশুনানিতে অংশ নেয়া একজনের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শেখ রিয়াজ আরো বলেন, আমাদের সবার উচিত বৈধভাবে যাচাই-বাছাই করে ফোন ক্রয় করা। তবে দেশের নেটওয়ার্কে চলমান বৈধ-অবৈধ উভয়ধরনের ফোনই আমাদের আওতায় রয়েছে। তারপরও বাজারে যেসব অবৈধ ফোন প্রচলিত রয়েছে সেগুলো বন্ধ করার প্রয়োজন হলে গ্রাহকদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, সরকার এবং বিটিআরসির পক্ষ থেকে আমি গ্রাহকদের অনুরোধ করব সবাই যেন নিবন্ধন করা মোবাইল ফোন ক্রয় করেন। আমরা অনিবন্ধিত মোবাইলের ব্যাপারে আপনাদের নিরুৎসাহিত করছি। আবার কারো কাছে থাকা অনিবন্ধিত মোবাইল ফোন থাকলে তারা যদি বিটিআরসিতে আসেন তাহলে সেগুলোর নিবন্ধনের ব্যবস্থা করে দেওয়া হবে। তাই আমি আবারও বলছি, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সব মোবাইল সেটই নেটওয়ার্কে কাজ করবে। কোনোটাই বন্ধ করা হবে না।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্ব কমিশনের অন্যান্য কমিশনাররাও বিভিন্ন গ্রাহক ও প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App