×

জাতীয়

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন, খালাস ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০১:২৯ পিএম

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন, খালাস ৬

ছবি: সংগৃহীত

নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজের যাবজ্জীবন কারাদণ্ড। দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ মামলার রায় ঘোষণা করেন।

খালাস আসামিরা হলেন- তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। 

এর আগে গত ২৯ এপ্রিল এ মামলার অধিকতর যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। 

ছবি : আসামি সানজিদুল ইসলাম ইমন

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এ হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা-কাটাকাটি হয়। 

এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন। তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়া হয়। রাত আড়াইটার দিকে আবারো তিনি ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। মামলার তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

৯ আসামীর তিনজনের যাবজ্জীবন ও বাক্কীদের খালাস

১। আবদুল আজিজ মোহাম্মদ ভাই- যাবজ্জীবন

২। ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম- যাবজ্জীবন

৩। আদনান সিদ্দিকী -- যাবজ্জীবন

৪। হারুন অর রশীদ ওরফে লেদার লিটন-খালাস

৫। সেলিম খান -খালাস

৬।  আশীষ রায় চৌধুরি ওরফে বোতল চৌধুরি - খালাস

৭। তারিক সাঈদ মামুন- খালাস 

৮। ফারুক আব্বাসী -খালাস

৯।সানজিদুল ইসলাম ইমন -খালাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App