×

জাতীয়

ইসি আলমগীর

উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৪:৩৬ পিএম

উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ শতাংশ

ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথমধাপের ১৩৯ উপজেলার ৩৬.১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

ইসি আলমগীর জানান, ৩৬.১ শতাংশ ভোটের মধ্যে জয়পুরহাটের ক্ষেতলালে সর্বোচ্চ ৭৩.১৬ শতাংশ এবং মিরসরাইসহ কয়েকটি উপজেলায় সর্বনিম্ম ১৭ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

মো. আলমগীর বলেন, ১৩৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এরমধ্যে ৩৭টি তুচ্ছ ঘটনা বড় ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দল অংশ গ্রহণ না করা, হাওর এলাকায় ধানকাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টি পড়াসহ নানা কারনে ভোটার উপস্থিতি কম হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা কমিশনের বিষয় না বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App