×

জাতীয়

নিখিল

বিএনপি-জামায়াত গাছ ধ্বংস করে, আ.লীগ রক্ষা করে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৮:৫৮ পিএম

বিএনপি-জামায়াত গাছ ধ্বংস করে, আ.লীগ রক্ষা করে

বৃহস্পতিবার মিরপুর কলেজ মাঠে ঢাকা-১৪ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল

যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সারাদেশে বৃক্ষরোপন করছি। পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। কিন্তু বিএনপি-জামায়াত গাছ কেটে রাস্তা অবরোধ করে। গাছ কেটে আন্দোলন করে। আন্দোলনের নাম করে বিএনপি-জামায়াত রাজধানীসহ সারা দেশে অনেকগুলো গাছ কেটেছে। আওয়ামী লীগ গাছ রক্ষা করে, বিএনপি-জামায়াত ধ্বংস করে। 

বৃহস্পতিবার (৯ মে) মিরপুর কলেজ মাঠে ঢাকা-১৪ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন: দেশের এভিয়েশন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে

বাংলার মানুষের বিশ্বাস এবং আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ‘গাছ লাগাও দেশ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণপণভাবে আমাদের ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের দেশের পরিবেশের ভারসাম্য যেনো সুন্দর থাকে সেজন্য তিনি বেশি পরিমাণে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার স্লোগানকে বুকে ধারণ করে ঢাকা-১৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের উচিত একটি করে ফলজ, বনজ, ওষুধী, গাছ লাগানো। যেখানে প্রয়োজন সেখানে গাছ লাগাতে হবে। আমি আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমি আপনাদের সবার কাছে গাছ পৌঁছে দেব।

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালক শাহাদাত হোসেন লিটন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App