×

জাতীয়

নির্বাচনের পর প্রথম ঢাকা সফরের আসছেন ডোনাল্ড লু, কারণ জানালো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ১১:০১ পিএম

নির্বাচনের পর প্রথম ঢাকা সফরের আসছেন ডোনাল্ড লু, কারণ জানালো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামী সপ্তাহে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি হবে তার প্রথম ঢাকা সফর। তার এই সফর নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের কারণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট । 

বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে।

এতে আরো বলা হয়, প্রথমে ভারতের চেন্নাই সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কনস্যুলেট কর্মীদের সঙ্গে দেখা করবেন।

এরপর তিনি শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরো গভীর করতে কলম্বো সফর করবেন। সেখানে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে দেশটির রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিবৃতিতে বলা হয়, এসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণসহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App