×

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

Icon

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪, ১১:২৬ এএম

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের সড়ক দুর্ঘটনা সাগর (৩৫)) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে । 

শনিবার (১১ মে) ভোরে  তথ্যটি  নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসেন । 

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৩ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট - ১১- ০৮০৩) চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক সাগর গুরুতর আহত হয়ে ট্রাকের ভিতরে আটকে থাকে। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সাগরকে উদ্ধার করলেও ততক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদুল হক জানান, দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাক ও নিহত চালক সাগরের লাশ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App